নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় উপেক্ষা করা এবং একই উৎস থেকে আসা ফলাফলের ক্ষেত্রে বিএনপির দ্বিমুখী অবস্থানের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সংগঠক আবু সাঈদ লিওন।
শুক্রবার ( ১৭ এপ্রিল ২০২৬) বিকালে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিওয়ন।তিনি সতর্ক করে লিখেন, জনগণের স্পষ্ট ম্যান্ডেট নিয়ে এই ধরনের ‘হিপোক্রেসি’ বজায় রাখলে বিএনপি অদূর ভবিষ্যতে এক মহাবিপদে পড়তে পারে।
বিএনপির সরকার বর্তমান রাজনৈতিক অবস্থানের বৈপরীত্য তুলে ধরে আবু সাঈদ লিওন বলেন, "একই মায়ের গর্ভ থেকে জমজ দুই সন্তান জন্ম নিলো, অথচ আপনারা একজনকে স্বীকৃতি দিচ্ছেন আর অন্যজনকে অস্বীকার করছেন। এই হিপোক্রেসি এদেশের মানুষ মেনে নেবে না। একটি রাজনৈতিক দল যখন সত্যকে আংশিকভাবে গ্রহণ করে আর সুবিধামতো বাকিটা বর্জন করে, তখন তাদের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।"
জনগণের মালিকানা ও বিএনপির 'ভুল' রাজনীতি
রাষ্ট্রীয় কাঠামোতে জনগণের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, "জনগণ হলো রাষ্ট্র নামক সিস্টেমের প্রকৃত মালিক। সেই মালিক আপনাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করার জন্য সাময়িকভাবে নিয়োগ দিয়েছে। কিন্তু কাজ না করে উল্টো মালিকের ওপর খবরদারি করতে চাচ্ছেন আপনারা। মনে রাখবেন, কর্মচারীরা যখন মালিকের ওপর ছড়ি ঘোরাতে চায়, তখন বিদায়ঘণ্টা বাজতে সময় লাগে না।"